সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

অনেককেই চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনেককেই চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার খবর পেয়ে তাকে দেখতে একে একে ছুটে যাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। তবে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো স্বাভাবিক নেই বর্ষীয়ান এই অভিনেতার চলাফেরা। অনেক পরিচিত মানুষকে চিনতে পারছেন না, এমনকি কিছু বিষয় মনে রাখতেও তার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।

ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি লিটন এরশাদ। তিনি জানান, চিকিৎসার ধকলের কারণে অভিনেতার স্বাভাবিক চলাফেরায়ও পরিবর্তন এসেছে।

লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। অনেককে চেনেন, আবার অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না।’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাম্প্রতিক একটি অভিজ্ঞতার কথাও জানান লিটন। তিনি বলেন, একদিন তারা একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পরই ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

লিটন এরশাদের ভাষ্য, দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে নেওয়া কেমোথেরাপি ও রেডিওথেরাপির ধকলের কারণেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এমন পরিবর্তন এসেছে।

তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি ও রেডিওথেরাপি মিলিয়ে প্রায় ১০০টি থেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। এত দীর্ঘ চিকিৎসার পর শরীরে এর প্রভাব পড়াটাই স্বাভাবিক। তবে এর মধ্যে একটি সুখবরও রয়েছে- চিকিৎসার ফলে তার শরীরে থাকা টিউমারের আকার অনেকটাই ছোট হয়ে এসেছে।

লিটন এরশাদ বলেন, কেমোথেরাপি ও রেডিওথেরাপি শেষ হয়েছে। এখন ইলিয়াস কাঞ্চনের সিটি স্ক্যান ও এমআরআই করাতে হবে। এসব পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, গত বছরের শুরুর দিকে ইলিয়াস কাঞ্চনের শরীরে টিউমার শনাক্ত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। প্রায় তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও এখনো পুরোপুরি চিকিৎসামুক্ত নন ইলিয়াস কাঞ্চন। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।

এদিকে দেশে ফেরার পর চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী রোজিনা, শবনমসহ অনেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেছেন। প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মী ও ভক্তরা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত