
বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগেরও দায়িত্ব পেলেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানের দিনই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব পান শামছুল ইসলাম। এবার সেই দায়িত্বের পরিসর আরও বাড়ানো হলো ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত