সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ঝিনাইদহে যুবশক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহে যুবশক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিক থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসাধীন বাবার পাশে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এ সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে যান।

অয়নের বোন জেরিন আখি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ক্লিনিক থেকে তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতারা এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়।

এ ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করেন, “মিথ্যা মামলায় নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আমাদের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

তিনি আরও বলেন, সরকারের আচরণ পুরনো আওয়ামী লীগ সরকারের মতো হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত