সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জ্বালানি সংকট ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

বিশেষ প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি সংকট ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

বাংলাদেশ ও বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ।

ইরান, যুক্তরাষ্ট্র , মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের মধ্যকার বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবের কারণে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ ৬ এপ্রিল, ২০২৬ কোম্পানির ব্যবস্থাপক (জিএম, অ্যাডমিন) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল দুপুর থেকে শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত জ্বালানি সংকট এবং গ্যাসের সরবরাহ কম থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের প্রেক্ষিতে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাস এই কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। তবে আশা করা যাচ্ছে, আগামী মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পূর্ণ শক্তিতে উৎপাদনে ফিরবে।

জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল থেকে জুন—এই তিন মাসের জন্য দেশের উল্লেখযোগ্য বড় সার কারখানাগুলোতে রেশনিং পদ্ধতির মাধ্যমে গ্যাস সরবরাহ ও উৎপাদন চালু রাখার একটি যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়।

সেই পরিকল্পনার অংশ হিসেবেই এপ্রিল মাসে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। একই সময়ে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ সচল রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডেও (কাফকো) রেশনিংয়ের আওতায় উৎপাদন সমন্বয় করা হবে।

জ্বালানি সংকটের এই সময়ে কৃষি উৎপাদনে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করার এই কৌশল গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানান ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত