
জেলা প্রতিনিধি | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

জামালপুরে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল-২-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রেঞ্জ-৪-এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়। এর মাধ্যমে করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় আনা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা হচ্ছে।
তারা জেলার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত আয়কর রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে কর পরিশোধের আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা আয়কর, উৎসে কর কর্তন ও পিএসআর যাচাইসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত