সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলে ফিরলেন তাসকিন, চোট কাটিয়ে ফিরেছেন লিটনও

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলে ফিরলেন তাসকিন, চোট কাটিয়ে ফিরেছেন লিটনও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

শুক্রবার ঘোষিত দলে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। তাদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন।

আগামী বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ।

গত আগস্টে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দলে ছিলেন তাসকিন। দুই ম্যাচের সিরিজে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে বিশ্রামে থাকলেও এবার ফিরেছেন স্কোয়াডে।

অন্যদিকে, চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন দাস। সুস্থ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে ব্যাট হাতে ও উইকেটের পেছনে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন লিটন। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার পাশাপাশি ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েন এই উইকেটরক্ষক-ব্যাটার।

এদিকে, সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ সবশেষ টেস্টের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর খালেদের সর্বশেষ টেস্ট ছিল গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।

চোটের কারণে এই সিরিজেও খেলতে পারছেন না গতিময় পেসার নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। পুনর্বাসন চলাকালে সম্প্রতি আবারও অস্বস্তি অনুভব করেন নাহিদ। পিঠে ব্যথার পাশাপাশি নিতম্বের আশপাশে দুর্বলতাও রয়েছে তাঁর।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো ছন্দে থাকা বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই জয় তুলে নেওয়া।

প্রথম টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত