
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে।
একইসঙ্গে এডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিনকে পারসোনাল ম্যানেজমেন্ট-১ থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় বদলি
সোমবার ৬ এপ্রিল ২০২৬ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি করা হয়।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিবির তেজগাঁও বিভাগে, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্স বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত