বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোট পেলেন এমবাপে

স্পোর্টস ডেস্ব   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোট পেলেন এমবাপে

উরুর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপে। ফলে আগামী ১০ মে এল ক্লাসিকোতে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে তার। তথ্যটি নিশ্চিত করেছে  ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপের আগে এমন চোট ভাবাচ্ছে ফ্রান্স ফুটবল দলকেও।

ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেদিনই তিনি ইনজুরিতে মাঠ ছাড়েন।

বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা লস ব্লাঙ্কোসরা ১১ পয়েন্ট পিছিয়ে আছে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে। এল ক্লাসিকোর আগে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল আগামী ৫ মে। এরপরই বড় ম্যাচ এল ক্লাসিকো।

এদিকে, যদি মাদ্রিদ এসপানিওলের বিপক্ষে পয়েন্ট হারায় এবং বার্সেলোনা ওসাসুনাকে হারায়, তাহলে হান্সি ফ্লিকের দল টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করতে পারে।

এই মৌসুমে ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা আগে দীর্ঘ দুই মাস হাঁটুর চোটে বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপস্থিতি। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তার ফিটনেস এখন বড় দুশ্চিন্তার বিষয়।

Facebook Comments Box
×
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত