
ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

স্বপ্নপূরণের পর এবার বাস্তব মঞ্চে জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। নেশনস লিগকে সামনে রেখে ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপাল ও গুইলাম রেস্তেস।
দলের অধিনায়ক হিসেবে কিলিয়ান এমবাপ্পেকেই রেখেছেন জিদান। তাকে নিয়ে ফরাসি কিংবদন্তি বলেন, “সে আমার দলের অধিনায়ক। সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্সের দায়িত্ব নিয়েছেন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হবে তার।
নেশনস লিগে এই ফিফা উইন্ডোতে ফ্রান্সের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম (হোম ও অ্যাওয়ে) এবং ইতালি।
গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, রবিন রিসের ও গুইলাম রেস্তেস।
ডিফেন্ডার: দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু ও আদ্রিয়াঁ ট্রুফার্ট।
মিডফিল্ডার: মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত