শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

উত্তরায় আড়াই মাসের ব্যবধানে ফের গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তরায় আড়াই মাসের ব্যবধানে ফের গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে আড়াই মাসের ব্যবধানে ফের গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটে তা জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এর আগে যেভাবে মোটরসাইকেলে এসে গুলি করেছিল একইভাবে এবারও গুলি করা হয়। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, ব্যবসায়ী আবুল কাশেম এর আগের গুলির ঘটনায় থানায় এসে অভিযোগ দিয়েছিলেন। আজ শনিবার সন্ধ্যায় ফের তিনি এ বিষয়ে থানায় আসবেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার গুলির ঘটনা ঘটলো। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ব্যবসায়ীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ১০ মার্চ সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

 

Facebook Comments Box
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত