সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আমদানির খবরে একদিনে প্রায় ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমদানির খবরে একদিনে প্রায় ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

দাম স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ (সোমবার) থেকেই আমদানি কার্যক্রম শুরু হচ্ছে। এই খবরে রান্নায় অতীব জরুরি পণ্যটির দাম একদিনের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।

 

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ সর্বনিম্ন ২৮০ থেকে সর্বোচ্চ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল যা সর্বনিম্ন ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

রাজধানীর মগদা ও মানিকনগর বাজারে হাইব্রিড কাঁচা মরিচ কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর গাঢ় সবুজ জাতের চাষের মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে কৃষকের জমির কাঁচা মরিচ প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে। ফলে সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়েছিল। এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।

 

মানিকনগর পুকুরপাড় বাজারের সবজি বিক্রেতা আকবর আলী বলেন, বৃষ্টির জন্য কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পাইকারি বাজারে পর্যপ্ত কাঁচা মরিচ আসছে না। বাজারে আজ কিছুটা সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে।

একই বাজারে কাঁচা মরিচ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রোকন উদ্দিন। তার মতে, কাঁচা মরিচের এই অস্বাভাবিক দামবৃদ্ধি পুরোটাই সিন্ডিকেট। তিনি কয়েক দিন আগেই ২০ টাকায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলেন। এখন যা কিনতে ৮০ টাকা দিতে হচ্ছে। যদি সিন্ডিকেটই না হয়, তাহলে গতকাল প্রতিকেজি ৪০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ ৩০০ টাকায় নামলো কীভাবে? এই প্রতিবেদকের কাছে এমন প্রশ্ন করেন তিনি।

প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

 

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল (আজ) থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত