শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

মিছিলের একটি ভিডিও ক্লিপ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, যারা মিছিলে উপস্থিত ছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত