
ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২২৮ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন ৮৪ রান এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৬৫ রান।
তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফেরেন হাসান। এতে ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি।
এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ। দুজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফেরেন তাইজুল। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যান মিরাজ।
মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন মিরাজ। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি।
তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটিই নিয়েছেন হ্যাজেলউড। সব মিলিয়ে ৮৯ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত